সিলেট বিভাগ
বড়লেখায় ইয়াবাসহ ব্যবসায়ী দুইভাই গ্রেফতার

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা বাজারের পেইন্টস এন্ড হার্ডওয়্যার ব্যবসায়ী বেলাল ও আতিককে ইয়াবাসহ আজ গ্রেফতার করেছে পুলিশ। আজ সন্ধ্যায় সিলেট পেইন্টস এন্ড হার্ডওয়্যার এ তল্লাশি চালালে পুলিশ ১০০ পিস ইয়াবা পায়। তাৎক্ষণিকভাবে দোকানের দায়িত্বে থাকা স্বত্বাধিকারী আতিকুর রহমান হেলাল ও বড় ভাই আজিজুর রহমান বেলালকে গ্রেফতার করে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ তাদের নামে মামলার প্রস্তুতি নিচ্ছে।




