সুনামগঞ্জ

প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত

ডেস্ক রিপোর্ট: গত ১১ জানুয়ারী বিভিন্ন প্রিন্টও অনলাইন পত্রিকায় “মামলা তুলে নিতে বাদী কে হুমকি” শিরোনামে প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত প্রকাশ করেছেন উপজেলার জগদল ইউনিয়নের রাজনগর গ্রামের বাসিন্দা নুর মিয়া,জিয়াউর ও মহন মিয়া ।তারা বলেন আমাদের গ্রামের লন্ডন প্রবাসী আব্দুল হালীম ওরফে বৈতল লন্ডনীর সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের মামলা রয়েছে , বৈতল লন্ডনীর পক্ষের সুনু মিয়াও তার সহযোগীরা আমাদের জমি কালো টাকা ও গ্রাম্য গোষ্টির প্রভাব খাটিয়ে জোর দখল করতে চাইলে আমরা তাদের বাধা দিলে দু পক্ষের মাঝে ঝগড়া হয়,এর জের ধরে সুনু মিয়া আমাদের ১৬ জনের বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দিরাইয়ের আদালতে মামলা করে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে হাজিরা দিতে যখন প্রস্তুত হচ্ছি,এমন সময় বৈতল লন্ডনী ও তার সহযোগী সুনু মিয়া আমরা মামলা তুলে নিতে তাদের কে হুমকি দিচ্ছি, এমন মিথ্যা এবং অলীক সংবাদ কিছু অতি উৎসাহী সংবাদ কর্মীদের মাধ্যমে কিছু প্রিন্ট ও অনলাইন পত্রিকায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি শিরোনামে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে মামলা কে ভিন্নখাতে প্রবাহিত করতে চাচ্ছে, আমরা এ সংবাদের তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি এবং মিথ্যা সংবাদ প্রচার না বন্ধ না হলে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হবো ।

Related Articles

Back to top button