লিড নিউজসিলেট

সভা শুরু: আলিয়ায় মানুষের ঢল

ফাহাদ মারুফ: সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা সভা শুরু হয়েছে।

নগরীর কালেক্টর জামে মসজিদের ইমাম হাফিজ মাও: শাহ আলমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। শনিবার বেলা ২টার দিকে সভা শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এদিকে খন্ড খন্ড মিছিলে মানুষের ঢল নামছে আলিয়া মাদ্রাসা মাঠে। মিছিল নগরীর বিভিন্ন স্থান থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্ট ও রিকাবী বাজার হয়ে আলীয়া মাদ্রাসা মাঠে প্রবেশ করছে।

সকাল থেকেই জনসভায় যোগ দিতে থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে মাঠের উদ্দেশ্যে যাচ্ছেন রাজনৈতিক, সামাজিক ও পেশাজিবী সংগঠনের নেতাকর্মীরা।

ছবি: লোকমান আহমেদ

নগরীর বেশির ভাগ সড়কেই বন্ধ রয়েছে যান চলাচল। শুধু নগরীই নয়, প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে বিভাগের প্রতিটি জেলা-উপজেলা এমনকি গ্রাম-গঞ্জ থেকেও আসছেন নেতাকর্মীরা। ফলে জনসভার আগেই লোকে লোকারণ্য হয়ে উঠেছে জনসভাস্থল ও আশপাশের এলাকা।

প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য এবং তাঁর ভাষণ শুনতে জনসভাস্থল আলিয়া মাদ্রাসা মাঠে আসছে নেতাকর্মীরা। নেতাকর্মীর সব স্রোত যেন মিশেছে মাদ্রাসা মাঠে। মিছিলে মিছিলে সরব হয়ে উঠেছে নগরী। ঢাক-ঢোল আর বাদ্যযন্ত্রের তালে তালে শ্লোগানে মুখরিত নগরী জানান দেয় প্রধানমন্ত্রীর পর্দাপন।

ছবি: লোকমান আহমেদ

‘জয় বাংলা’, ‘নৌকা নৌকা’ সহ বিভিন্ন স্লোগানে রঙিন ব্যানার-ফেস্টুন, টি-শার্ট আর বিভিন্ন আকারের নৌকা নিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিলিত হচ্ছেন জনসভাস্থলে।

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে শনিবার ১০ টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেলা ২টায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে আলীয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

জনসভা শেষ করে বিকেল সাড়ে ৪টার বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকার ফিরে যাবেন প্রধানমন্ত্রী।

Related Articles

Back to top button