রাজনীতিলিড নিউজ

লতিফ সিদ্দিকীকে ঢাকায় নেয়া হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল : আওয়ামী লীগের সাবেক প্রেডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী এবং টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীকে তাকে ঢাকায় নেয়া হচ্ছে। গাড়ি বহরে হামলার প্রতিবাদে অনশনের চতুর্থ দিন বুধবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তাকে ভর্তি করা হবে বলে জানিয়েছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক সদর উদ্দিন।

বুধবার বেলা ২টার সময় আব্দুল লতিফ সিদ্দিকীকে নিয়ে সরকারি হাসপাতালের শীততাপ নিয়ন্ত্রিত একটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এর আগে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে সকাল ৯টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার দুপুরে টাঙ্গাইলের কালিহাতীর গোহালিয়াবাড়ি ইউনিয়নের সরাতৈল এলাকায় স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর কর্মী-সমর্থকদের ওপর স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খানের কর্মী-সমর্থকরা হামলা ও চারটি গাড়ি ভাঙচুর করলে তিনি জেলা রিটার্নিং কার্যালের সামনে অবস্থান করে তিন দফা দাবীতে তিনি অামরন অনশন পালন শুরু করেন।

এদিকে এ ঘটনায় মঙ্গলবার বিকেলে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলেসহ ৪ হামলাকারীকে আটক করেছে পুলিশ।

Related Articles

Back to top button