জাতীয়লিড নিউজ

প্রধানমন্ত্রী সিলেট আসবেন ২২ ডিসেম্বর

নিউজ ডেস্ক: দ্বিতীয়বারের মতো পরিবর্তন হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরসূচী। প্রথমে ১৯ ডিসেম্বর ও পরে ২১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সিলেট সফরের তারিখ নির্ধারণ করা হলেও তা আবার পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী আওয়ামী লীগের এই প্রধান ২২ ডিসেম্বর সিলেট আসবেন।

নির্বাচনী প্রচারণা চালতেই সিলেট আসছেন শেখ হাসিনা।  সিলেট সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এছাড়াও তিনি আলীয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ জানান, প্রধানমন্ত্রী ২২ ডিসেম্বর সিলেট আসবেন। মূলত শুক্রবার শাহজালাল (রহ.) মাজারে আসা ভক্তদের দূর্ভোগের কথা চিন্তা করেই প্রধানমন্ত্রী তাঁর সফর একদিন পিছিয়েছেন। সিলেট এসে প্রধানমন্ত্রী জনসভায় বক্তব্য দেবেন বলে জানান তিনি।

Related Articles

Back to top button