লিড নিউজহবিগঞ্জ

নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার পৌর এলাকার তিমিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, শুক্রবার সকাল ১০ টার দিকে তিমিরপুর গ্রামের বাবুল দাশের মেয়ে ফাল্গুনী দাশ (৩) খেলাধুলা করার সময় পুকুরে পড়ে যায়। পরে খেলার সাথিরা তাকে দেখে চিৎকার করলে স্থানীয়রা তাকে পুকুর থেকে তুলে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Related Articles

Back to top button