রাজনীতিলিড নিউজ

দেশ ছাড়লেন এরশাদ

নিউজ ডেস্ক: সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়ে গেলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার (১০ ডিসেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

এরশাদের একান্ত সচিব ও জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।

এরশাদের সঙ্গে গেছেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

এর আগে সোমবার বিকেলে এরশাদের উপ প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হুসেইন মুহম্মদ এরশাদ মেডিকেল চেকআপের জন্য রাতে সিঙ্গাপুরে যাচ্ছেন।

চিকিৎসা শেষে জাপা চেয়ারম্যান এরশাদ দ্রুতই দেশে ফিরবেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Related Articles

Back to top button