লিড নিউজসারাদেশ

পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক: ফেনীতে অজ্ঞাত যুবকের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওইদিন সন্ধ্যায় ছনুয়া ইউনিয়নের জসিম উদ্দিন মেম্বার বাড়ির পূর্ব পার্শ্বে দুবাই ওয়ালা কায়েমের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠায়।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, অন্য কোথাও হত্যা করে কে বা কারা মরদেহ পুকুরে ফেলে গেছে। ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button