লিড নিউজসারাদেশ

নিজ ঘরে নারীর গলাকাটা মরদেহ

অনলাইন ডেস্ক: নওগাঁর মান্দায় জিন্নাতুন বেগম (৪৩) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

জিন্নাতুন উপজেলার গনেশপুর ইউনিয়নের গোল্লাপাড়া গ্রামের মজিবর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, জিন্নাতুন ঢাকায় পোশাক কারখানায় কাজ করতেন। সে সুবাদে সেখানেই এক ব্যক্তির সঙ্গে বিয়ে করেন। আড়াই বছর সংসার করার পর গ্রামের বাড়িতে এসে বাবার জমিতে একটি পাকা ঘর করে একাই বসবাস করতেন। কয়েক মাস থেকেই স্বামীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি।

মঙ্গলবার সকালে এক প্রতিবেশী জিন্নাতুনের বাড়িতে গিয়ে মেঝেতে তার গলাকাটা মরদেহ দেখতে পান। এরপর থানা পুলিশে সংবাদ দেয়া হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহবুব আলম বলেন, সকালে সংবাদ পেয়ে মরদেহ থানায় পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button