

নিজস্ব প্রতিবেদক: সিলেট গোলাপগঞ্জ উপজেলায় আগুনে দগ্ধিত হয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে।
আগুনে দগ্ধিত শিশুর নাম আবু সুফিয়ান(৮)।
উপজেলার বুধবারীবাজার ইউনিয়ের বনগ্রামের আব্দুল কাদিরের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,বিগত পনের দিন আগে বাড়ির উঠানে কাগজ ও বাশের শুকনো পাতায় আগুন ধরিয়ে খেলা করছিল। তার পরক্ষণে হঠাৎ গায় পরিহিত লুৃঙ্গিতে আগুন লেগে গিয়ে শরীরের বেশ অর্ধেক জায়গা পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে প্রথমে তাকে সিলেট ওসমানী হাসপাতাল ভর্তি করা হলে তিনদিন পর অবস্থার কোন উন্নতি না হলে দ্রুত ঢাকা বার্ন হাসপাতালে প্রেরন করা হয়।
সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল প্রায় ১০ টা ৩০ মিনিটের সময় তার মৃত্যু হয়।



