লিড নিউজসারাদেশসিলেট

জৈন্তাপুরে স্কুল ছাত্রীর অাত্মহত্যা

অনলাইন ডেস্ক: জৈন্তাপুর উপজেলার ডৌডিক গ্রামে এক স্কুল ছাত্রী অাত্মহত্যা করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলার সারীঘাট ডৌডিক গ্রামে বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে অাত্মহত্যা করে। পরিবারের সদস্যরা দেখতে পেয়ে বিষয়টি তাৎক্ষনিক ভাবে পুলিশকে জানায়।

সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানার এস অাই মোফাকার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে পোষ্টমর্ডামের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

নিহত স্কুল ছাত্রী সারীঘাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এ শাখার ছাত্রী ছিল। সে উপজেলার ডৌডিক গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে সূচনা বিশ্বাস (১৪)। মৃত্যুর কারণ জানা যায়নি, তবে কি কারনে অাত্মহত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ মইনুল জাকির বলেন, ঘটনার সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কি কারনে আত্মহত্যা করেছে তা জানা যায়নি, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Related Articles

Back to top button