রাজনীতিলিড নিউজসিলেট

আজ সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশ: মাঠে নামবে আওয়ামীলীগ

ফাহাদ মারুফ: সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ আজ বুধবার। এ দিনই সিলেটে সরকারের উন্নয়নের বার্তা সম্বলিত প্রচারপত্র বিলির কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। তবে এই কর্মসূচি ঐক্যফ্রন্টের সমাবেশের পাল্টাপাল্টি কর্মসূচি নয় বলে মন্তব্য ক্ষমতাসীন দলটির নেতাদের।

জানা যায়,  বুধবার সকাল ১১টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে বর্তমান সরকারের নানা উন্নয়নের দিক তুলে ধরে তৈরিকৃত প্রচারপত্র বিলি করা হবে। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা এই প্রচারপত্র বিলি করবেন।

এদিকে, বুধবার বেলা ২টায় সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, ‘সরকারের উন্নয়নের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আমরা প্রচারপত্র বিলি করবো। তবে এই কর্মসূচি জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের পাল্টা কর্মসূচি নয়।’

Related Articles

Back to top button