সুবিধাবঞ্চিত ও পথশিশুদের কল্যাণে প্রতিষ্ঠিত স্ক্যান বাংলাদেশের কমিটি ঘোষণা


নিউজ ডেস্ক: স্ট্রিট চিলড্রেন অ্যাক্টিভিস্টস নেটওয়ার্ক (স্ক্যান), বাংলাদেশের ৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
জুলাই ২০১৮ থেকে জুন ২০২০ কার্যকাল মেয়াদে এ পরিষদ দায়িত্ব পালন করবে। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে একটি রেস্তোরাঁয় এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সভাপতি ঢাকা আহছানিয়া মিশনের সহকারী পরিচালক জাহাংগীর নাকির, সহ-সভাপতি আপন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আফতাবুজ্জামান, সাধারণ সম্পাদক মানুষের জন্য ফাউন্ডেশনের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. মনিরুজ্জামান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক এক রঙা এক ঘুড়ির নির্বাহী প্রধান নীলসাধু, কোষাধ্যক্ষ ফ্যামিলি ফর চিলড্রেনের পরিচালক শিখা বিশ্বাস এবং সদস্য চেঞ্জ দ্য লাইভসের জাহিদ হোসেন সুমন, জনসেবার শেখ ফরিদুল ইসলাম, হেল্পিং হ্যান্ডসের শামীম আহমেদ ও আপন গাঁও সংস্থার সিস্টার মঞ্জু কোরাইয়া। ২০১৪ সালে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের কল্যাণে প্রতিষ্ঠিত হয় স্ক্যান বাংলাদেশ।




