

নিউজ ডেস্ক: আগামী সংসদ নির্বাচনে সিলেটে আরও বেশি আসন চান বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। আজ রোববার দুপুরে সিলেটের সুনামগঞ্জে নির্বাচনী প্রচারণায় তিনি একথা জানান।
এরশাদ বলেন, ‘৯১ সালের নির্বাচনে সিলেটে আমাকে আটটি আসন দেওয়া হয়েছিল। সিলেটবাসীর কাছে আমি কৃতজ্ঞ। এবার নির্বাচনে আরও বেশি আসন চাই।’
জাতীয় পার্টিকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে দলটির চেয়ারম্যান বলেন, ‘আপনারা আমার ইজ্জত রাখবেন, সম্মান রাখবেন।’
প্রচারণায় মানুষ মুক্তি চায়, পরিবর্তন চায়। মুক্তির স্বাদ নিয়ে বাঁচতে চায় বলেও মন্তব্য করেন এরশাদ।




