

বিনোদন ডেস্ক: সালমান শাহ-বাংলাদেশের চলচ্চিত্রে এখনো অনুসরণীয় একটি নাম। আজ তাঁর জন্মদিন। চলচ্চিত্রাঙ্গনের এই সময়ের তরুণ অভিনয়শিল্পীরা জানালেন এই নায়ককে নিয়ে তাঁদের অনুপ্রেরণার কথা।
সিলেটি বউ মাহিয়া মাহি জানালেন- সময়টা কখন, মনে নেই। ছোটবেলায় কোনো এক শুক্রবারে বাংলাদেশ টেলিভিশনে সালমান শাহর একটি ছবির গান শুনে কেমন যেন এলোমেলো হয়ে গিয়েছিলাম। ছবির নামটিও মনে নেই। গানটির শিরোনাম ‘তুমি আমার মনের মানুষ’। গানটিতে সালমান শাহর হাসি, তাঁর অভিনয়, পোশাক, তাঁর স্মার্টনেস দেখে কী যে ভালো লাগছিল! ওই দিনই তাঁর প্রেমে পড়েছিলাম।
আমার কাছে মনে হয়, এখন হিরোরা ছবিতে যে ধরনের স্টাইল করেন, তা আগেই করে গেছেন সালমান শাহ। আজ তিনি বেঁচে থাকলে তাঁর বিপরীতে বিনা পারিশ্রমিকে একটা ছবিতে হলেও কাজ করতাম। এ প্রজন্মের শিল্পীরা অনেক কিছুই শিখতে পারতেন তাঁর কাছ থেকে।




