শাহ খুররম ডিগ্রী কলেজে জেবুন্নেছা হককে সভাপতি পদে বহালের দাবি মেনে নিলো জাতীয় বিশ্ববিদ্যালয়


নিউজ ডেস্ক: শাহ খুররম ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দা জেবুন্নেসা হককে আকস্মিকভাবে অপসারণের প্রতিবাদে ছাত্র ধর্মঘট পালন করেছে সিলেট সদর উপজেলা টুকেরবাজার শাহ খুররম ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।
রোববার (১৭ সেপ্টেম্বর) শাহ খুররম ডিগ্রী কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচী পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র ধর্মঘট পরবর্তী সময়ে মিছিল নিয়ে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী সময়ে কলেজ ক্যাম্পাস শহীদ মিনার প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শাহ খুররম ডিগ্রী কলেজের শিক্ষার্থী সাদিকুর রহমান সাদিকের সভাপতিত্বে ও মো. আল আমিনের পরিচালনায় শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন জামিল আহমদ, সালমান আহমদ, রুহুল আমিন শাওন, আজিম উদ্দিন, মালিক আহমদ, বুরহান উদ্দিন, সিমন আহমদ, মাছুম আহমদ, দিপু আহমদ, রায়হান, কামরান, বুরহান, মাহবুব, ফয়েজ, আব্দুর আহাদ, সহিদ, তাহমিদ, রাকিব, সালেহ প্রমুখ।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জেবুন্নেসা হককে সভাপতির পদে বহাল রেখে পুর্বের সিদ্ধান্ত বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ড. মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত একটি পত্রে এ কথা জানানো হয়।




