সংবাদ বিজ্ঞপ্তিহবিগঞ্জ

যুব জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা নেতৃবৃন্দের কেন্দ্রীয় সভাপতির সাথে সৌজন্য সাক্ষাত

বশির আহমদ: দেশের বর্তমান পরিস্থিতিতে দেশের সর্বস্তরের যুব সমাজকে সাথে নিয়ে আমি কাজ করতে চাই।

যুব জমিয়তকে দেশের আদর্শ সংগঠন হিসাবে দাড় করাতে চাই। মুরিব্বিদের সার্বক্ষিণ পরামর্শে যুব জমিয়তের কাজকে দেশের প্রতিটি ঘরে পৌছাতে যুব জমিয়তের সকল ইউনিটের নেতৃকর্মীদের সহযোগিতা একান্ত প্রয়োজন। এক্ষেত্রে আমি সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।
যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় নবনিযুক্ত কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা তাফহিমুল হক’র সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

সাক্ষাত পরবর্তী মতবিনিময়ে নবনিযুক্ত কেন্দ্রীয় সভাপতি উনার উপর জমিয়তের হাইকমান্ড কর্তৃক অর্পিত গুরু দায়িত্ব পালনে হবিগঞ্জ জেলা শাখার নিকট সহযোগিতা কামনা করেন।

২১ সেপ্টেম্বর ১৮ইং শুক্রবার সন্ধ্যায় সভাপতির নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন যুব জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুব জমিয়ত সংগ্রামী সভাপতি, মুফতী আমীর আহমদ, সেক্রেটারী মাওলানা মামনুনূল হক, জেলা জমিয়ত প্রচার সম্পাদক, ডা. এম এ করিম আজহার, অর্থ সম্পাদক, মাওলানা শিব্বির আহমদ, জেলা যুব জমিয়ত যুগ্ম সেক্রেটারী আমি বশীর আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক, মাওলানা মুয়াজ আহমদ, তথ্য সম্পাদক, মাওলানা সাজ্জাদ হুসাইন, অর্থ সম্পাদক, মাওলানা শাহ সাইফুল ইসলাম, বানিয়াচং উপজেলা সভাপতি ও জেলা সদস্য, হাফেজ শহিদুল ইসলাম, জেলা সদস্য, মাওলানা কামরুল ইসলাম, বানিয়াচং উপজেলা সাংগঠনিক সম্পাদক, হাফেজ সোহাইল আহমদ, পৌর যুবনেতা মাওলানা আবু রুহানী, মাওলানা কাউছার আহমদ, ছাত্র নেতা, মুহা. ওয়াসিক বিল্লাহ হিব্বান, শাহ মুহা. হুমায়ুন আহমদ, প্রমুখ।

Related Articles

Back to top button