প্রবাসলিড নিউজ

মজলিসে ইত্তেহাদুল মুসলীমিন দোহা- কাতার’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কে.এম. সুহেল আহমদ, কাতার থেকেঃ মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন’ দোহা- কাতার’র কর্মী সমাবেশ ২১ সেপ্টেম্বর( শুক্রবার) বাদ এশা রাজধানী দোহার ‘শায়েখ গানেম মিলনায়তন’ এ অনুষ্ঠিত হয়। হাফেজ মাওলানা আব্দুর রহমান আইয়ানের পবিত্র ক্কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম। মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন দোহা- কাতারের সভাপতি কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব মুফতী মাওলানা ফরাদ আহমদ ফরিদীর সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল্লাহ চৌধুরী পরিচালনায় শিক্ষামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সংগঠনের উপদেষ্ঠা হাফেজ মাওলানা বিন ইয়ামীন, সেক্রেটারী হাফেজ মাওলানা মুশাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নুমান আহমদ, হাফেজ মাওলানা মুখলিসুর রহমান, হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ক্বারী ইউসুফ,সহ সভাপতি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ইউসুফ, হাফেজ মাওলানা হারুনুর রশিদ, হাফেজ মাওলানা আব্দুল বারী ও হাফেজ মাওলানা শাহাদাত হোসাঈন। বিশেষ মেহমান হাফেজ মাওলানা আব্দুল হাই, বিশেষ অতিথি মাওলানা মারজান বিন ইউসুফ, মাওলানা বুরহান, হাফেজ মোহাম্মদ আলী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নাজমা শাখার সভাপতি মাওলানা শরিফ উদ্দীন সহ বিভিন্ন শাখার সভাপতি সেক্রেটারী ও সদস্যবৃন্দ। অনুষ্ঠানে মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত পরিবেশন করেন, ইত্তেহাদ শিল্পীগোষ্টীর পরিচালক হাফেজ মাওলানা মাসুদ কায়সার। পরিশেষে, নৈশভোজ পরিবেশনের মাধ্যমে কর্মী সমাবেশ সমাপ্ত হয়।

Related Articles

Back to top button