লিড নিউজহবিগঞ্জ

জুলুম-নির্যাতনের মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তুলুন: আল্লামা আবদুর রব ইউসুফী

 বশির আহমেদ: “ইসলাম ও দেশ- জাতির পক্ষে কথা বলার জন্য আল্লামা আবদুর রব ইউসুফীকে জাতীয় সংসদে প্রেরন করুন: আল্লামা জুনাইদ আল-হাবিব

২৩ সেপ্টেম্বর রবিবার সন্ধায় বানিয়াচং ১নং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাও. মখলিসুর রহমানের সভাপতিত্বে যুগ্ম সেক্রেটারী মাও. মুজীবুর রহমান যশকেশরী ও উপজেলা যুব জমিয়ত সেক্রেটারী মাও. বশীর আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, যথাক্রমে দলের কেন্দ্রীয় সহসভাপতি, ২০দলীয় জোটের কেন্দ্রীয় শীর্ষ নেতা, আল্লামা আবদুর রব ইউসুফী ও বি বাড়ীয়া সরাইল আসনের জমিয়ত মনোনীত ও ২০ দল সমর্থিত এমপি প্রার্থী আল্লামা জুনাইদ আল-হাবীব।

আল্লামা ইউসুফী বলেন, গত দশ বছর যাবত দেশে এক ভয়াবহ দুঃশাসন চলছে। মানবধিকার বলতে কিছুই নেই। রাজনৈতিক সভা সমাবেশের উপর অঘোষিত নিষেধাজ্ঞা চলছে। বিরোধী রাজনীতিকদের বিরুদ্ধে হামলা, মামলা, গুম,খুন,বিচার বহির্ভূত হত্যাকান্ড, জনগণের অর্থের লুটপাট প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। সংবিধান থেকে আল্লাহর উপর আস্হা ও বিশ্বাস বাদ দেয়া হয়েছে। ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে এখন আবার এর পুনরাবৃত্তি ঘটাবার তৎপরতা চলছে। কাজেই এর মোকাবেলায় বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

আল্লামা জুনাইদ আলহাবীব বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও ধর্মদ্রোহীদের শাস্তির বিধান নিশ্চিত করতে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য দলের অন্যতম নীতি নির্ধারক ও ২০ দলের অন্যতম নেতা, বর্ষীয়ান রাজনীতিবিদ আল্লামা আবদুর রব ইউসুফীকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয় জয়যুক্ত করতে হবে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-উপজেলা জমিয়ত,যুবও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ ও স্হানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্হানীয় নেতারা দাবী করেন, আগামী নির্বাচনে বিরোধী জোট থেকে আল্লামা আবদুর রব ইউসুফীকে মনোনয়ন দেয়া হলে বানিয়াচং- আজমিরিগণ্জ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হবেন।

Related Articles

Back to top button