বড়লেখায় নিরাপদ সড়ক আন্দোলোনকারী ছাত্রের উপর গাড়ি তুললেন আওয়ামী নেতা!

বড়লেখা প্রতিনিধি: সারা দেশের ন্যায় বড়লেখায়ও গত ৩ দিন ধরে চলছে নিড়াপদ সড়কে কোমলমতি স্কুল শিক্ষার্থীদের আন্দোলন।গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় বড়লেখা বাজারে বৈশাখী হোটেলের সামনে অবস্থান করছিলো বড়লেখা পিসি হাই স্কুল এবং বড়লেখা গার্লস স্কুলের শিক্ষার্থীরা।তারা শান্তিপূর্ণভাবে সকল গাড়ীর বৈধ কাগজপত্র আছে কিনা তা যাচাই করছিলো।ঘঠনাস্থলে উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামি নেতা সোয়েব আহমদ এর ছোট ভাই জুয়েল আহমদ তার গাড়ি নিয়ে রাস্থা অতিক্রম করছিলেন তখন শিক্ষার্থীরা তার গাড়ি থামিয়ে তার গাড়ীর কাগজপত্র দেখতে চাইলে ক্ষেপে যান তিনি ,তিনি কাগজ দেখাতে অস্বীকার করলে শিক্ষার্থীরা তাকে চতুর্দিক থেকে ঘিরে আটকে ফেলে, দীর্ঘক্ষন বাক বিদন্তার এক পর্যায়ে তিনি তার গাড়ী স্টার্ট করে সজোরে শিক্ষার্থীদের গায়ের উপর দিয়ে গাড়ী চালিয়ে দেন ।এতে গাড়ীর সাথে ধাক্কা লেগে ৬ জন ছাত্র মারাত্মক আহত হয়।তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।বড়লেখা পিসি হাইস্কুলের ছাত্রের মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত আমিনুল ইসলাম এবং মিরাজ হোসেনকে সিলেট উসমানি হাসপাতালের আই সি ইউ তে ভর্তি করা হয়েছে।আহত বাকী ছাত্রদের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।উক্ত ঘটনার পর আরোও বিক্ষোভ প্রদর্শন করেছে শিক্ষারথীরা।
তারা একটি মিছিল নিয়ে উপজেলা ভবনের দিকে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পরে,এতে সেখানেই রাস্থায় বসে প্রতিবাদ এবং শ্লোগান দিতে থাকে তারা।
পরে উপজেলা নির্বাহী অফিসার আকবর হোসেন ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন।তার আশ্বাসে শিক্ষার্থীরা শান্ত হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।এদিকে সিলেট উসমানি মেডিকেল হাসপাতালে খবর নিয়ে জানা যায় গুরুতর আহত দুই শিক্ষার্থী আই সি ইউ তে ভর্তি আছে।তাদের অবস্থা গুরুতর।দুজনেরই মস্তিষ্ক মারান্তকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে।বড়লেখা থানার অসি সঞ্জয় দেবনাথ বলেন,পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।পাশাপাশি ঘটনার আসল কারণ উদ্বার করতে তদন্ত চলছে।




