লিড নিউজসিলেট

বাবার ভ্যান গাড়ি তুলতে গিয়ে ছেলের মৃত্যু

নিউজ ডেস্ক: বাবার ভ্যান গাড়ি সুরমা নদী থেকে তুলতে গিয়ে নিখোঁজ হওয়া কিশোর আলালের (১২) লাশ ভেসে উঠেছে।

আজ বুধবার সকাল ১১টায় তার লাশ ভেসে উঠে। আলালের বাবা একজন ভ্যান চালক। তারা সুরমা নদী সংলগ্ন মেস্তরী মসজিদ এলাকায় জালাল মিয়ার বস্তিতে বসবাস করেন।

গতকাল মঙ্গলবার দুপুরে বাবার ভ‍্যান গাড়িটি সুরমা নদীতে পড়ে গেলে তা তুলতে যায় আলাল। যখন ভ্যান গাড়িটি তীরে তোলার চেষ্টা করছিলেন তখন আলাল গাড়ির সঙ্গে বাঁধা রশি দিয়ে তার নিজের হাত বেঁধে নেয়। ভ্যান গাড়িটি পুনরায় নদীতে ছিটকে পড়ে। সঙ্গে আলালও তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’জন ডুবুরি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আলালকে উদ্ধারের চেষ্টা করে। তখন পর্যন্ত আলালের সন্ধান মেলেনি।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, আলালের লাশ ভেসে উঠেছে বলে তিনি জানতে পেরেছেন।

Related Articles

Back to top button