আন্তর্জাতিকজাতীয়লিড নিউজ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় চারটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার সন্ধ্যায় সাতটায় আমিনুল ইসলাম বলেন, ‘১৬জন বাংলাদেশি শ্রমিক একটি মিনিবাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে জেদ্দার মোহাম্মদীয়া নামক স্থানে মিনিবাসটি দুর্ঘটনায় পড়ে। এ সময় ঘটনাস্থলেই ৫ বাংলাদেশি নিহত হন। গুরুতর আহত হন ১১ জন।’ তিনি আরও জানান, ‘আহতদের কিং আবুদল আজিজ, কিং ফাহাদ, কিং আব্দুল্লাহ ও সৌদি জার্মান হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব হাসপাতালে আমাদের লোক রয়েছেন। হতাহতদের খোঁজ নেওয়া হচ্ছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

এদিকে, নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো. মনিরুল ইসলাম। তিনি নড়াইল জেলার সদর উপজেলার মহিসওলা গ্রামের মো. মোহসিন হোসাইনের ছেলে।

আহতদের মধ্যে চার জনের জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সিলেট জেলার গোলাপগঞ্জের বাগলা গ্রামের শামসুদ্দীনের ছেলে সুজন আহমেদ, হবিগঞ্জের বাহুবল থানার ফোনারফদা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মোহাম্মদ শাহজাহান মিয়া, মাগুরা জেলার সদর উপজেলার শেখ দুদু মিয়ার ছেলে মো. ইলাহী এবং নড়াইল জেলার সদর উপজেলার রামচন্দ্রপুরের ইসারত শেখের ছেলে মো. ইসরাফিল শেখ।

Related Articles

Back to top button