বিনোদন

বয়স ৪৩, এখনও বিয়ের প্রস্তাব পান রাভিনা!

অনলাইন ডেস্ক।। রাভিনা ট্যান্ডন। নব্বই দশকে বলিউডের রুপালী পর্দায় রূপের আগুন ঝরিয়েছিলেন তিনি।

দীর্ঘ দিন ধরেই রাভিনা ট্যান্ডন পর্দায় নেই। সোশ্যাল মিডিয়াতেও খুব একটা নিয়মিত নন। তবে ভক্তদের হৃদয়ে যে সেই আগের রাভিনাই রয়ে গেছেন, সেটারই প্রমাণ মিললো আবার। এক ভক্ত রাভিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। টুইট করে সেই ভক্ত বলেন, ‘আমাকে বিয়ে করবেন?’

৪৩ বছর বয়সে এসেও বিয়ের প্রস্তাব পাওয়া অভিনেত্রী রাভিনা জবাব দিয়েছেন সেই ভক্তের। বলেছেন, দুঃখিত বন্ধু, এ কথা আমাকে জিজ্ঞেস করতে আপনি ১৩ বছর দেরি করে ফেলেছেন।

Related Articles

Back to top button