

সিলেটমিডিয়াডেস্ক:: হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইলিয়াছ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে উপজেলার মহব্বত খানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইলিয়াছ আলী ওই গ্রামের ইসহাক আলীর ছেলে।
বানিয়াচং থানার ডিউটি অফিসার এএসআই জালাল আহমেদ বলেন, বিশেষ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় ইলিয়াছ আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিলো। তাকে আদালতে পাঠানো হবে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।




