সুনামগঞ্জ

দিরাইয়ে ব্রিটিশ বাংলাদেশি ট্রাস্ট ইউকে’র ইফতার মাহফিল

দিরাই প্রতিনিধি: দিরাইয়ে ব্রিটিশ বাংলাদেশি ইয়াং ট্যালেন্ট এ্যায়ার্ড ইউকে’র ফাউন্ডার চেয়ারম্যান জুবের আলম খুরশেদ ও সাধারণ সম্পাদক আশিক আলী’র উদ্দ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিরাই পৌরশহরের থানা রোডস্থ রাজ রেষ্টুরেন্টের কনফারেন্স হলে ব্রিটিশ বাংলাদেশি ট্রাস্ট ইউকে’র আয়োজনে দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার’র সভাপতিত্বে ও তথ্য প্রযুক্তি সম্পাদক সালমান মিয়া’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সিলেট জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট সামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, মসাহিদ মিয়া, দিরাই উচ্চ বিদ্যালয় পরিচালনায় কমিটির সভাপতি আব্দুল হক, মাতারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, হাওর উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক খালেদ মিয়া, আওয়ামীলীগ নেতা আতিক চৌধুরী, দিরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া। উপস্থিত ছিলেন হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী মাহবুব হোসেন, ডিএসবি হারুনুর রশীদ, উপজেলা যুবলীগ নেতা ময়না মিয়া, সুলতান মাহমুদ টিপু, কৃষক লীগ নেতা স্বপন মিয়া,
গীতিকার ফারুকুর রহমান চৌধুরী (মাজু),দিরাই শাল্লা যুব উন্নয়ন পরিষদের সভাপতি সুরঞ্জন দাস, সমাজকর্মী রোকনুজ্জামান জহুরী, লিক্সসন মিয়া, দিরাই পৌর ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ইউনূস আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাঈম আহমদ, ছাত্রনেতা মাহদী হাসান চৌধুরী, পারভেজ সর্দার, মাহবুব আলম,দিরাই অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুবীর দেব শাওন, সহ সভাপতি কল্লোল তালুকদার, কোষাধ্যক্ষ মুক্তার হোসেন, যুবনেতা সেলিম মিয়া, স্কাউট লিডার তায়েফ চৌধুরী, অনিক, জাহেদ, ছাত্রনেতা সিয়াম, লিমন, রুম্মান, বিশ্বজন’র সহসভাপতি মহিবুর মুন্না সহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ।

Related Articles

Back to top button