

সুনামগন্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার তাহিরপুরের গড়কাটি গ্রামে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম জাফর মিয়া।
জানা গেছে, জাফর মিয়া বালি-পাথর উত্তোলনকারী শ্রমিক। প্রতিদিনের মতো আজও লি-পাথর উত্তোলন করতে গিয়েছেলিন তিনি। কিন্তু বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় পায়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে জাফর মিয়ার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন।




