মৌলভীবাজার

শ্রীমঙ্গলে ৬ মাদকসেবীর কারাদন্ড

নিউজ ডেস্ক: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর সমন্বয়ে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় মাদকদ্রব্য রোধকল্পে মাদক বিরোধী বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। ভ্রাম্যমান আদালতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় ০৬ জন মাদক সেবনকারীকে গ্রেফতার করে র‌্যাব-৯। দন্ডিত ব্যক্তিদের নাম ও ঠিকানা যথাক্রমেঃ-১। মোঃ আব্দুল বিল্লাহ(৪০) পিতা মৃত হায়াত উল্লা, ২। আলী মিয়া (২৫) পিতা সত্তার মিয়া, উভয় গ্রাম-পূর্ব মাজদিহি ৩। সাইদুল ইসলাম (২৫), পিতাঃ দৌলত মিয়া, গ্রাম-বরুনা, ৪। মোস্তফা আলী , পিতাঃ নুরুল ইসলাম, গ্রাম-মঈনপুর গুচ্ছগ্রাম ৫। মনুয়া দোসাদ (৪০),পিতা-জগন্নাথ দোসাদ,গ্রাম-মাজদিহি, চা বাগান, ৬। মোঃ আকতার মিয়া (২৮), পিতা হাফিজ মিয়া, গ্রাম- মাজদিহি উভয়ঃ থানাঃ শ্রীমঙ্গল, জেলাঃ মৌলভীবাজার। অবৈধ মাদক সেবন ও নিজ হেফাজতে রাখার অপরাধে প্রত্যেককে ২১ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামীকে মৌলভীবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button