সিলেট

মোবাইল কোর্টের অভিযানে উপশহরে স্বপ্নকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সিলেটে বাজার মনিটরিং কমিটির সদস্যদের নিয়ে মোবাইল কোর্টের অভিযানে উপশহরে অবস্থিত সুপার শপ স্বপ্নকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহষ্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আশরাফুল আলম স্বপ্নকে এই জরিমানা আদায় করেন।

একই অভিযানে রিফাত এন্ড কোং কে দশ হাজার টাকা, ইশিতা রেস্টুরেন্টকে দশ হাজার টাকা এবং ভাই ভাই ফল ভান্ডারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

বাজার মনিটরিং টিমের মেন্দিবাগ ও উপশহর অংশের নেতৃত্বে থাকা সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সন্দ্বীপ কুমার সিংহ বলেন, রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রতিবারের ন্যায় এবারো এই কমিটি সিলেটে মাঠ পর্যায়ে কাজ করবে।

এসময় জেলা মার্কেটিং অফিস, সিলেট চেম্বার অব কমার্সের প্রতিনিধি এবং র‍্যাব-৯ ও পুলিশ বাহিনী সদস্যগণ মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করেন।

Related Articles

Back to top button