ব্রাম্মণবাড়িয়া জেলা সমিতি কাতর’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত


কে এম সুহেল আহমদ, কাতার থেকে: নদী মাতৃক বাংলাদেশের ঐতিহ্যবাহী তিতাস বিধৌত স্বর্ণগর্ভা ও মুক্তিযুদ্ধের বহু বীর গাঁথা সমৃদ্ধ এবং শিল্প, সংস্কৃতি, শিক্ষা- সাহিত্য ও সঙ্গীতে সমৃদ্ধ দেশের অন্যতম অগ্রণী জনপদের শহর ‘ব্রাম্মণবাড়িয়া জেলা’।
যার গর্ব গাঁথা শুধু দেশে নয়, বিদেশের মাটিতে ও ছড়িয়ে আছে। তেমনি মধ্য প্রাচ্যের কাতারে ‘ব্রাম্মণবাড়িয়া জেলা’ রোল মডেল হিসিবে চিহ্নিত হওয়ার ধারাবাহিকতায়, ৪ মে (শুক্রবার) রজাধানী দোহার গ্র্যান্ড কাতার প্যালেস হোটেলে কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি,কাতার। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহা্ম্মদ নূরুন্নবী মৃধার সভাপতিত্বে ও নাফিন মাহমুদের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার রেজাউল আহসান।
বিশেষ অতিথি ছিলেন এশিয়ান উইনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. শাহাদাৎ হোসাইন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক একেএম আমিনুল হক, সাধারণ সম্পাদক সোলাইমান গণি, অনুষ্ঠানের আহ্বায়ক তাফসির উদ্দিন, পিক কু্ইক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী, সহ-সভাপতি আলমগীর হোসেন,অভিভাবক নূর মোহাম্মদ, সংবর্ধিত ছাত্র সাফিন মাহমুদ, জেরিন তাসনীম ও নাবিল ইরফান।
বিশিষ্ট কউনিউনিটি ব্যাক্তিত্বের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, মোঃ আবু সায়েদ, আব্দুস সাত্তার, নজরুল ইসলাম, মাওলানা ইউসুফ নূর প্রমূখ।
কাতরস্থ ‘ বাংলাদেশ এম এইচ এম স্কুল এন্ড কলেজ’র’ জিপিএ৫ প্রাপ্ত সংবর্ধিত কৃতি শিক্ষার্থীরা হলেন, সরাইলের সাদিয়া আফনান(জেএসসি-২০১৭), কসবার জেরিন তাসমিম(পিএসসি-২০১৩) ও ট্যালেন্টপূল বৃত্তি প্রাপ্ত জিসান তানভির( পিএসসি-২০১৪), নাসিরনগরের নাফিন মাহমুদ(এসএসসি-২০১৭)ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত সাফিন মাহমুদ( জেএসসি-২০১৬),বাঞ্ছারামপুরের আসাদ উল্লাহ( জেএসসি-২০১৫), নবীনগরের নূর জাহান আভা ( পিএসসি-২০১৬) ও নূর নাহার প্রভা ( পিএসসি-২০১৬) এবং আশুগঞ্জের নাবিল ইরফান( পিএসসি-২০১৫)।
দোয়া ও নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।



