রাজনীতিলিড নিউজ

তিন মামলায় জামিন চেয়ে খালেদা জিয়ার আবেদন

অনলাইন ডেস্ক : তিন মামলায় হাই কোর্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের আবেদন করেছেন তার আইনজীবীরা। মামলা তিনটির মধ্যে দু’টি কুমিল্লার এবং একটি নড়াইলের।

সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানান খালেদা জিয়ার অন্যতম আইনজীবী মাসুদ রানা।

খালেদা জিয়ার আরেক আইনজীবী মো: এহসানুর রহমান জানিয়েছেন, হাই কোর্টের ওই বেঞ্চের অনুমতি নিয়েই তারা রোববার সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার জামিনের আবেদন করেন।

জানা গেছে, নিম্ন আদালতে এসব মামলায় বেগম খালেদা জিয়ার জামিন চাওয়া হয়েছিল। তবে জামিন আবদনের শুনানি গ্রহণ করলেও অধিকতর শুনানির জন্য রাখা হওয়ায় হাইকোর্টে এ আবেদন জানানো হয়েছে।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা গত ৮ ফেব্রুয়ারি থেকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে বন্দি।

আপিল করায় ওই মামলায় তিনি সর্বোচ্চ আদালত থেকে চার মাসের জামিন পেলেও বিভিন্ন মামলায় শোন অ্যারেস্ট থাকায় আপাতত তিনি মুক্তি পাচ্ছেন না। তাকে কারাগার থেকে মুক্তি পেতে হলে এসব মামলাতেও জামিন পেতে হবে।

Related Articles

Back to top button