লিড নিউজসুনামগঞ্জ

ছাতকে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছাতক প্রতিনিধি :: ছাতকে ইয়াবা ট্যাবলেটসহ স্বপন মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকেলে শহরের রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্বপন মিয়া কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের হাতিম আলীর পুত্র। পেশায় সে একজন অটোরিকশা চালক বলে জানা গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই রেদওয়ান আহমদ স্টেশন এলাকায় অভিযান চলিয়ে ৮০পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বপন মিয়াকে গ্রেফতার করেন।

এসময় তার ব্যবহৃত ফারহানা-রিহান এন্ড মিনহা এন্টারপ্রাইজ নামের অনটেস্ট সিএনজিচালিত অটোরিকশা পুলিশ জব্দ করে থানায় নিয়ে আসে।

Related Articles

Back to top button