লিড নিউজহবিগঞ্জ

হবিগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার লাখাইয়ে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

রোববার (২২ এপ্রিল) বিকেলে লাখাইয়ে সুজনপুর হাওরে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহতরা হলেন- সুজনপুর গ্রামের মৃত কাদির মিয়ার ছেলে রফুল মিয়া (৪৫) ও একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আপন মিয়া (৩৫)।

লাখাই থানার ওসি (তদন্ত) দেওয়ান মো. নুরুল ইসলাম জানান, সকাল থেকেই সুজনপুর হাওরে ধান কাটছিলেন কয়েকজন কৃষক। বিকেলে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে এসময় বজ্রপাতের আঘাতে রফুল মিয়া ও আপন মিয়ার মৃত্যু হয়।

Related Articles

Back to top button