সাংবাদিক কামরুল আশঙ্কামুক্ত


নিউজ ডেস্ক: সন্ত্রাসী হামলায় আহত দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম ( অনুক্ত কামরুল ) আশঙ্কামুক্ত আছেন। তাকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের ৩ তলা ৯ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর পেইং বেডে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন।
সোমবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় লন্ডনী সেলিম গংরা তার উপর হামলা চালায়। সেলিম সিলেট মহানগর পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী। কিছুদিন আগে কামরুল ছিনতাইয়ের বিরুদ্ধে সাহসী একটি প্রতিবেদন করেন। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে সাংবাদিক কামরুল ইসলাম গুরুতর আহত হন। তার হাত ও পায়ে একাধিক জায়গায় জখম হয়। কিছু জায়গা ফুলে যায়। পরে উদ্ধার করে তাকে দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হাতের এক্সরে করা হয় এবং ব্যান্ডস সহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়।
খবর পেয়ে সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক আবদুল কাদের তাপাদার, চিফ রিপোর্টার আহবাব মোস্তফা খান, দৈনিক সিলেটের ডাকের নূর আহমদ, আবু সাঈদ মোহাম্মদ নোমান, এনটিভির মারুফ আহমদ, দৈনিক জালালাবাদের হুমায়ুন কবির লিটন, মুনশী ইকবাল, লবিদ হোসেন চৌধুরী, আফজাল রেজাউল হক, এটিএম তুরাব সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা হাসপাতালে ছুটে যান। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।




