সাংবাদিকতা একটি পেশাগত কাঠামোতে দাড়িঁয়েছে: ইকবাল মাহমুদ


কে এম সুহেল আহমদ( কাতার থেকে): সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একাত্তর টিভির সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ বলেন, কাতারে সাংবাদিকতা একটি পেশাগত কাঠামোতে দাড়িঁয়েছে। তাই এখানে ‘বাংলাদেশ লেখক- সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতার’ নামে একটি সুন্দর সুশৃঙ্খলতাবদ্ধ একটি সংগঠন তৈরী হয়েছে বিধায় ‘উন্নয়ন সাংবাদিকতা’ নিয়ে ভাবতে পারেন যেটাকে বলে ‘ডেভোলাপমেন্ট জার্নালিজম’ এর মানে সরকারের কিংবা কর্তৃপক্ষের ভাষ্য প্রচারের বিষয় নয়, ‘উন্নয়ন সাংবাদিকতা’ হচ্ছে ডেভোলাপমেন্ট স্টোরি প্রচার করা। সেগুলো হতে পারে কোন ব্যাক্তি বিশেষ পর্যায়ের যা সুন্দরের পরিপূর্ণতায় ভরপুর। ঐগুলোকেই আপনারা আপনাদের রিপোর্টিংয়ে বিষয়বস্তু বানিয়ে নেন।
৬ এপ্রিল (শুক্রবার) রাত ৮ টার সময় দোহা সানাইয়ায় প্লাজা মল এশিয়ান টাউনের ইভিনিং স্পাইসি রেষ্টুরেন্টে ‘বাংলাদেশ লেখক-সাংবাদিক অসোসিয়েশন কাতার’র’ আয়োজনে ‘প্রবাসে সাংবাদিকতাঃ সমস্যা ও সম্ভাবনা ‘ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরিউক্ত কথাগুলো বলেন। সংগঠনের সভাপতি বাংলাদেশ স্কুল এন্ড কলেজ’র সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক একেএম আমিনুল হকে’র( এনটিভি প্রতিনিধি) সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, ইতি মধ্যে শুনলাম কাতারে ভিসা বানিজ্য হচ্ছে।
বাংলাদেশের একজন লোককে ভাল জীবন-যাপনের সপ্ন দেখিয়ে একটি চক্র সর্বশ্বান্ত করছে।প্রায় ৫০ হাজার টাকা খরচের বদলে নেয়া হচ্ছে ৭/৮ লক্ষ টাকা। তাই তিনি প্রবাসী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন এসব বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আপনাদের বস্তুনিষ্ঠ রিপোর্টিংয়ে হাত দিতে হবে। সংগঠনের সাধারণ সম্পাদক লেখক ও কলামিষ্ট প্রকৌশলী নূর মোহাম্মদ নূর’র সঞ্চালনায় মতবিনিময় সভায় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, আবু সায়েদ, প্রকৌশলী আনোয়ার আকন্দ, নজরুল ইসলাম, আলাউদ্দিন আহমেদ, নুরুল মোস্তাফা, শাহজাহান সাজু, কফিল উদ্দিন, নুরুল কবির চৌধুরী, পেয়ার মোহাম্মদ, আহমদ আরিফ, জসীম উদ্দিন, আবদুল ওয়াদুদ, পংকি মিয়া, সিরাজুল আলম খান, আব্দুর রহিম পৃষ্ঠপোষক লোকমান আহমদ, শরিফুল হক সাজু ও বীর মুক্তিযোদ্ধা খালেকুর রহমান।
অন্যানের মধ্যে ছিলেন, ‘বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতার’র সিনিয়র সহসভাপতি সাহাবুদ্দিন শামীম, সহসভাপতি আকবর হোসেন বাচ্চু( বাংলা টিভি),সহ সভাপতি সাংবাদিক জাকারিয়া চৌধুরী,সহ সাধারণ সম্পাদক কবি মফিজুর রহমান,সাহিত্য সম্পাদক আবু হানিফ রানা( যমুনা টিভি), দপ্তর সম্পাদক নূরুল আলম ফয়েজ( একাত্তর টিভি),যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ সালাম (একুশে টিভি), সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম( ডিবিসি নিউজ), প্রচার সম্পাদক জাকারীয়া আহম্মেদ খালিদ( বাংলা ট্রিবিউন), প্রশিক্ষণ সম্পাদক তামিম রায়হান( লেখক ও সাংবাদিক), সদস্যদের মধ্যে গোলাম মাওলা হাজারী( বাংলা ভিষন), সাকের সোলায়মান পিয়ারু( সি প্লাস টিভি), শরিফুল ইসলাম আবুল( দৈনিক যুগান্তর), সাংবাদিক শরিফুল ইসলাম, হাসানুজ্জামান( জুড়িনিউজ.কম.বিডি), হারুনুর রশিদ মৃধা(এটিএন বাংলা), শাহ আলম( জেটিভি),শাহেদ আহমদ(এসএটিভি),মামুনুর রশিদ( নিউজ২৪ টিভি) ও সিলেট মিডিয়া ডটকম প্রতিনিধি কেএম সুহেল আহমদ( সাবেক সদস্য সিলেট অনলাইন প্রেসক্লাব) প্রমূখ। অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দের বক্তব্যে যে বিষয়াবলীর দাবী তুলে ধরা হয় সেগুলোর মধ্যে ছিল, দূরশীক্ষণ পদ্ধতিকে বিশ্বের দরবারে পৌছে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি শাখা কাতারে প্রতিষ্ঠার জন্য কাতারস্থ দূতাবাসের দৃষ্টি আকর্ষণে বিশেষ দাবী রাখা, প্রবাসে বসবাসরত শ্রমিকদের বিভিন্ন সমস্যাবলীর কথা ও এর আশু সমাধানের চেষ্টার কথা, সকল প্রবাসীরা দেশে যাওয়া আসাকালীন সময়ে বিমানবন্দরের সরকারী কর্মকর্তা কর্তৃক হয়রানীমূলক অশুভ আচরন বন্ধে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষনের দাবী, অভিবাসন খরচ বন্ধ করাসহ অবৈধভাবে ভিসা ব্যবসায়ী ও হোন্ডি ব্যবসা সহ নেশাজাত দ্রব্য পাচারের বিরুদ্ধে সাংকাদিকদের কলমের লেখনীর মাধ্যমে তুলে ধরলে এসবের সমাধান সম্ভব। যেহতু সংবাদ মাধ্যম একটি শক্তি। সেহতু এটির মাধ্যমে কমিউনিটি উপকার পেলে কমিউনিটি আরো শক্ত হবে বলে মনে করেন কমিউনিটি নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানের সৌজন্যতায় ছিল ‘ইন্ট্রা লিংক সার্ভিস ও ইভিনিং স্পাইসি রেসষ্টুরেন্ট। প্রধান অতিথিকে ক্রেষ্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।




