সিলেট

শুক্রবার সিলেট আসছেন তথ্য ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার

সিলেটমিডিয়াডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার ৩দিনের সফরে আগামীকাল শুক্রবার সিলেট আসাছেন।

বেলা ১টায় বিমান যোগে তিনি সিলেট এসে পৌছবেন।

একই দিন বিকেল ৪টায় তিনি সিলেট হাইটেক পার্ক পরিদর্শন করবেন এবং রাত ৮টায় হোটেল নির্ভানা ইন এ বাংলাদেশ কম্পিউটার সমিতির দেয়া সংবর্ধনা অনুষ্ঠানের যোগদান করবেন।

পরদিন শনিবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ কম্পিউটার সমিতির আয়োজনে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আইসিটি এওয়ারনেস প্রগ্রামে যোগদান, বিকল ৩টায় রাতারগুল টুরিষ্ট এলাকা পরিদর্শন এবং রাত ৮টায় সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা যোগদান করবেন।

২৯ এপ্রিল রোববার সকাল ৮টায় মন্ত্রী বিছনাকান্দি এলাকা পরিদর্শন করবেন। বেলা ২ টা ২০ মিনিটে বিমান যোগে তিনি সিলেট ত্যাগ করবেন।

Related Articles

Back to top button