মুস্তাফিজ না পারলে ও পেরেছেন সাকিব


স্পোর্টস ডেস্ক: মুস্তাফিজ না পারলে ও পেরেছেন সাকিব, মুম্বাই ইন্ডিয়ানের শেষ ওভারে দলকে জয় এনে দিতে পারলে ও ঐদিন সানরাইজার্স হায়রাবাদের জয়ের নায়ক কিন্তু সাকিব। সাকিব আল হাসান আগের সব মৌসুমে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে। সেই দলের বিপক্ষে প্রথমবারের মত মত খেলতে নেমে ম্যাচ জয়ের নায়ক তিনি। সাকিবের বোলিং-ব্যাটিংয়ে নাস্তানাবুদ হয়েছে কেকেআর।
আগে বোলিংয়ের নেতৃত্ব দিয়েছেন তিনি, পরে ব্যাটিংয়ে। আইপিএলে শনিবার কলকাতা নাইট রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়রাবাদ। কলকাতাকে ১৩৮ রানে আটকে রেখে হায়দরাবাদ জিতেছে এক ওভার বাকি রেখে।
সাকিব আল হাসান ৪ ওভারে ২১ রানে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময়ে খেলেছেন ২১ বলে ২৭ রানের ইনিংস।
নিজের প্রথম দুই ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে সাকিব দিয়েছিলেন ৭ রান। তৃতীয় ওভারে আউট করেন বিপজ্জনক নারাইনকে। এরপর নিজের শেষ ওভারে অসাধারণ ফিরতি ক্যাচে ফেরান বিপদজ্জনক হয়ে ওঠা লিনকে। বাঁদিকে ঝাঁপিয়ে এক হাতে ক্যাচ নেন ক্যাচটি। ৩৪ বলে লিন করেছেন ৪৯ রান। এই নিয়ে এবারের আইপিএলে তিন ম্যাচে সাকিবের উইকেট হলো পাঁচটি।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে কলকাতা করে ১৩৮ রান। ২১ রানে ২ উইকেট নেন বিলি স্ট্যানলেক। ২৬ রানে ৩ উইকেট নেন ভুবনেশ্বর কুমার।
১৩৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ঋদ্ধিমান সাহা ১৫ বলে ২৪ রান করলেও এক পর্যায়ে বিপদে পড়ে গিয়েছিল হায়দরাবাদ। শিখর ধাওয়ান ফেরেন ৭ রানে, মনিশ পান্ডে করেন ৪। ৫৫ রানে হায়দরাবাদ হারায় ৩ উইকেট। এরপরই কেন উইলিয়ামসনের সঙ্গে সাকিবের জুটি। ৫৯ রানের এই জুটি দলকে এগিয়ে নেয় জয়ের পথে। আন্দ্রে রাসেলের এক ওভারেই দুটি চার ও একটি ছক্কাসহ সাকিব করেন ২৭। বোল্ড হন পিযুষ চাওলাকে বেরিয়ে এসে খেলতে গিয়ে।
এই ইনিংসের পথেই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ছাড়িয়ে যান ৪ হাজার রানের মাইলফলক।
উইলিয়ামসন আউট হন ৪৪ বলে ৫০ রানে। তবে হায়দরাবাদের জিততে সমস্যা হয়নি। ৭ বলে অপরাজিত ১৭ রানের ইনিংসে ম্যাচ শেষ করেন ইউসুফ পাঠান।
এ নিয়ে টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আপাতত হায়দরাবাদ।




