মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন দোহা নাজমা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত


কে এম সুহেল আহমদ, কাতার থেকে: পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘ আব্দুল্লাহ বিন যায়েদ আল মাহমূদ ইসলামিক কালচারাল সেন্টার এর উদ্যোগে ও ‘মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন’ এর সার্বিক ব্যবস্থাপনায় ১৯ এপ্রিল( বৃহস্পতিবার) থেকে কাতারের শাখাগুলোর বিভিন্ন মসজিদে ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। সেই ধারাবাহিকতায় আগামী ৩ মে( বৃহস্পতিবার) দোহা নাজমার ‘নায়েলা বিনতে কাসেম আলছানী(১৯৪) সিগন্যাল মসজিদে অনুষ্ঠিত ওয়াজ মাহফিল কে সফল করার লক্ষ্যে এক পূর্ব প্রস্তুতি সভার আয়োজন করেছে সংগঠনের ‘নাজমা শাখা’।
২১ এপ্রিল( শনিবার) রাত ৯ ঘটিকায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিল পূর্ব প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন কাতারের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও নাজমা শাখার সভাপতি মাওলানা শরীফ উদ্দীন।
সেক্রেটারী ক্বারী মোঃ সুহেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন দোহা কাতারের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেক্রেটারী ও কাতার ধর্ম মন্ত্রনালয়ের ইমাম ও খতিব মাওলানা মুশাহীদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোঃ আব্দুল মান্নান, সহ বায়তুল মাল সম্পাদক মোঃ সুমন মিয়া, সমাজকল্যাণ সম্পাদক মোঃ রায়হান উদ্দীন ও আব্দুল কাইয়ুম প্রমূখ।
সভায় আগাম ওয়াজ মাহফিলকে সুন্দর ও সার্থক করে তুলার জন্য শাখার সদস্যবৃন্দের প্রতি অনুরোধ জানান। পরিশেষে, প্রধান অতিথির মুনাজাতের মধ্য দিয়ে সভার পরিসমাপ্তি ঘটে।




