সিলেট

বরইকান্দিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত মাসুক মিয়ার শোক সভা

সিলেটমিডিয়াডেস্ক :: সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, মাসুক মিয়ার খুনি যেই হোক গ্রেফতার করে শাস্তি দিতে হবে নইলে পরিনতি শুভ হবে না। আমরা যত টুকুন জেনেছি মাসুক মিয়া মারা মারিতে ছিলনা। সে পরিস্থিতি শান্ত করার চেষ্ঠা করছিল। মাসুক শুধু একজন রাজনীতিবিদ নয়, সে শিক্ষা ও সামাজিক কর্মকা-ে সক্রিয় ভাবে জড়িত ছিলো।

মাসুকের খুনিদের গ্রেফতার না করে আড়াল করার চেষ্ঠা করলে পরিনতি খারাপ হবে। শুক্রবার বিকেলে ১ নং জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয় মাঠে গত ৬ মার্চ বরইকান্দিতে সন্ত্রাসীদের হাতে নিহত সিলেট সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক জি,এস জেলা আওয়ামীলীগ নেতা ফারুক আহমদের বড় ভাই সিলেট সদর উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি ও জালালাবাদ ইউনিয়নের শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাসুক মিয়ার স্মরণে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মছদ্দর আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশ্রব আলী ও মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ সিদ্দিকীর যৌথ পরিচালনায় শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, সাইস্তা মিয়া চেয়ারম্যান, জেলা পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য ও যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহানূর, উপজেলা আওয়ামীলীগ নেতা ও মোগলগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হিরন মিয়া। সিলেট সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক জি,এস জেলা আওয়ামীলীগ নেতা ফারুক আহমদের পবিত্র কোর আন তেলাওয়াতের মাধ্যমে সূচিত সভায় আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছা সেবকলীগ জাতীয় পরিষদের সদস্য সতিশ দেব নাথ ঝন্টু, জেলা স্বেচ্ছা সেবকলীগের সহ সভাপতি পীযূষ কান্তি দে, মহানগর স্বেচ্ছা সেবক লীগের সহ সভাপতি এডভোকেট বনশ্রীদাস অপু ও ফারুক আহমদ, জেলা স্বেচ্ছা সেবক লীগের সহ সভাপতি বাবু সুপ্রিয় চৌধুরী রাজ, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অরুন দেব নাথ সাগর, মহানগর যুবলীগের অন্যতম সদস্য ফয়সল আজাদ খান, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জিয়াউল হক জিয়া, শাজালাল বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন, আওয়ামীলীগ নেতা তজম্মুল আলী, সাব্বির আহমদ, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জ্যোতিষ দত্ত, মুহিত আলম শফিক মেম্বার, মানিক মেম্বার, গেদন মেম্বার, মন্তকা আহমদ মেম্বার, শরিফ আলী মেম্বার, মবশির আলী মেম্বার, মকবুল হোসেন, সিরাজ মিয়া, ফখর উদ্দিন, ফয়সল আহমদ, সাব্বির আহমদ, আফরোজ নেওয়াজ প্রমূখ।

Related Articles

Back to top button