আইন আদালতলিড নিউজসিলেট

বরইকান্দিতে সংর্ঘর্ষে হত্যা মামলায় ৪৮ জন জেলে

নিজস্ব প্রতিনিধি :: সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দিতে সংর্ঘর্ষে নিহত ঘটনায় ৪৮জন আসামীকে জেলে প্রেরণ করেছে আদালত।

আজ মঙ্গলবার সকাল ১১টায় ৪৮জন সিলেটের মেট্রোপলিটন আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদলত জামিন নামঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেন।

সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দিতে সংঘর্ষের ঘটনায় ৭-৮শ’ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। নিহত দুইজনের পরিবারের পক্ষ থেকে নিহত বাবুলের ভাই সেবুল আহমদ বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় গত ৮মার্চ বৃহস্পতিবার মামলা দায়ের করেন। মামলায় ১০৯ জনের নাম উল্লেখ্য করা হয়েছে। অজ্ঞাত আসামী করা হয়েছে বাকিদের।

উল্লেখ্য, তুচ্ছ ঘটনা নিয়ে গত মঙ্গলবার সকালে বরইকান্দি এলাকার ১০নং রোডের বাসিন্দা কাজী বাড়ির বাসিন্দা আব্দুল ওদুদ আলফু মিয়া এবং ৩নং রোডের বাসিন্দা বরইকান্দি ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি গৌছ মিয়ার পরে লোকজনের মধ্যে সশস্ত্র সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গৌছ মিয়ার পরে তার দুই ভাগিনা বাবুল মিয়া ও মাসুক মিয়া প্রতিপরে গুলিতে নিহত হন। এ ঘটনায় প্রায় ৩৫ জন আহত হন।–

Related Articles

Back to top button