লিড নিউজসিলেট

ফেঞ্চুগঞ্জে প্রবাসী পরিবারকে জিম্মি করে ডাকাতি

নিউজ ডেস্ক: ফেঞ্চুগঞ্জে দুবাই প্রবাসী আতাউর রহমান ও তার পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে মুখোশধারী ডাকাতদল। গত বুধবার দিবাগত রাতে ডাকাত দল দক্ষিণ ইলাসপুর গ্রামের ওই প্রবাসী বাড়িতে হানা দেয়।
বাড়ির মালিক আতাউর রহমানের ছেলে রুমান আহমদ জানান, মুখোশধারী ডাকাতদল প্রথমে বাড়ির কলাপসিবল গেইট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। তারা গৃহকর্তা আতাউর রহমানসহ পরিবারের অন্য সদস্যদের বেধে ফেলে এবং তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার এবং চারটি মোবাইল ফোনসেটসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী এবং ফেঞ্চুগঞ্জ থানার ওসি(তদন্ত) জাহাঙ্গীর আলম সর্দার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এর আগে গত ৬ এপ্রিল রাতে উপজেলার শরীফগঞ্জ গ্রামের মরহুম আব্দুর রবসহ আরো কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

Related Articles

Back to top button