লিড নিউজসুনামগঞ্জ

দক্ষিন সুনামগঞ্জে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দক্ষিন সুনামগঞ্জে বজ্রপাতে নাইম আহমেদ (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৫টায় ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্র দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সলফ গ্রামের বাবুল মিয়া ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় নাইম আহমেদ তার বন্ধুদের সঙ্গে স্কুলের মাঠে ফুটবল খেলার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাইম জয়কলস ইউনিয়নের শিবপুরের গ্রামের মামার বাড়িতে থেকে লেখাপড়া করতো।

সে ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। তার মৃত্যুতে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে সে মারা যায়। সোমবার নাইমের নিজগ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

Related Articles

Back to top button