সুনামগঞ্জ
তাহিরপুর সীমান্তে ৪ ভারতীয় আটক


তাহিরপুর প্রতিনিধি: বাংলাদেশের সীমান্তের অবৈধভাবে অনুপ্রবেশের সময় তাহিরপুর সীমান্তে ৪ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে তাদের আটক করা হয়।
সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ট বিজিবি অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমদ পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ১১৯৫ মেইন পিলার অতিক্রম করে বাংলাদেশে ৪ ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করলে সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিন্যাস্থ চারাগাঁও বিজিবির একটি টহল দল তাদের আটক করে।
আটকৃকৃতরা হলো- ভারতের শিলং জেলার রানীঘর থানার চারাগাঁও বস্তির বাদার চন্দ্র হাজং এর ছেলে অর্জিত হাজং (৬০), একই বস্তির অর্জিত হাজং এর ছেলে দেব জনি হাজং (৪৫), নিখিল হাজং এর ছেলে রামলা হাজং (৫০), কুঞ্জ থানার বন্ধু বস্তির সেলু গারোর স্ত্রী জোসনা গারো (৪৫)।




