সিলেট

কুশিয়ারা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

নিউজ ডেস্ক: মোগলাবাজার রেল স্টেশনে কুশিয়ায়া এক্সপ্রেসে আগুন লাগার খবর পাওয়া গেছে।

জানা যায়, বৃহস্পতিবার সোয়া ২টার দিকে আখাউড়া হতে সিলেটগামী কুশিয়ায়া এক্সপ্রেসে আগুন লাগলে যাত্রী ও জনসাধারনের মধ্যে ভয়াবহ আতংক ছড়িয়ে পড়ে। কুশিয়ারা এক্সপ্রেসের ইঞ্জিল বগিতে আগুন দেখে সিলেট ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৪৫ মিনিটের চেষ্টায় ইঞ্জিন বগির আগুন নিয়ন্ত্রনে আনে।

সিলেট ফায়ার সার্ভিস অপারেশন টিম লিডার মিজানুর রহমান বলেন, ট্রেনের ইঞ্জিন অভার হিট হয়ে আগুনের সুত্রপাত হয়। তবে ইঞ্জিনের কি পরিমান ক্ষতি হয়েছে তা প্রকৌশলী তদন্ত করে বলতে পারবে।

Related Articles

Back to top button