অর্থ ও মানবতার সেবায় প্রবাসী বাংলাদেশী সংগঠনের দোয়া ও আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক: অর্থ ও মানবতার সেবায় অমান উমান প্রবাসী বাংলাদেশী সংগঠনের পক্ষ থেকে গত কাল রাতে উমানে স্থানীয় একটি হোটেলে সংগঠনের সকল সদস্যদের নিয়ে এক মিলাদ ও দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি নুরুল আলম সিদ্দিকির সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক ছদরুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মোঃ বাছির আহমেদ , সহসভাপতি আব্দুল কাদির।
অনুষ্ঠানের কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় , অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্নসম্পাদক সিরাজুল ইসলাম , সংগঠনের সাংগঠনিক সম্পাদক লুতফুর রহমান সেলিম।
এতে অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক আজাদুর রহমান ,সহঅর্থ সম্পাদক ছালেহ আহমেদ , মোঃ সোহাগ সহ আরো অনেকেই । সংগঠনের উপদেষ্টাদের মধ্যে বক্তব্য দেন আব্দুল হক , আব্দুল মতিন , গিয়াস আহমেদ, আব্দুল মুকিত , মোঃ মতিন মিয়া, আব্দুল হান্নান , আব্দুর করিম, সুহেল আহমেদ, নজির আহমেদ , রুপ মিয়া , রমজান আহমেদ, ও কামরুল ইসলাম প্রমুখ । বক্তারা বলেন মেঘ দেখে তোরা করিসনে ভয়, আড়ালে তার সূ্র্য হাসে।
বর্তৃামান সমযের বাংলার অবহেলিত নির্যাতিত মানুষদের একেক টা প্রবাসী হল একেকটা সূর্য সন্তান,এই সূর্য সন্তানরা যত দিন মধ্যপ্রাচ্য ও ইউরোপে থাকবে কোন মহল কোন প্রহশন করতে পারবে না। এই সূর্য সন্তানরা সবসময় সযোগিতার হাত বাড়ীয়ে দেশের গরিব অসহায় মানুষের পাশে আছে আগামীতেও থাকবে। অনুষ্ঠান শেষে দেশের কল্যানে বিশেষ দোয়া মোনাজাত করা হয় ।




