লিড নিউজসুনামগঞ্জ

অবশেষে সংস্কার হচ্ছে দিরাই কলেজ রোড

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর চলাচলের অনুপযোগী সুনামগঞ্জের দিরাই কলেজ রোডটি পৌর মেয়র মোশাররফ মিয়ার প্রচেষ্টায় সংস্কারের কাজ শুরু করেছে এলজিইডি।

ব্যস্ততম কলেজ রোডটি দিয়ে ঝুঁকি নিয়ে দীর্ঘদিন থেকে চলাচল করছি হাওর জনপদের হাজারো মানুষ।

সিলেটমিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে দিরাই কলেজ রোডের বেহাল দশা সংবাদ প্রকাশ ও স্থানীয় সচেতন মহলের আবেদনের প্রেক্ষিতে পৌর মেয়র এলাকাবাসীকে দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক শুক্রবার সকালে কলেজ রোডটির কাজ শুরু করে এলজিইডি।

মেয়র মোশাররফ মিয়া বলেন, দিরাই কলেজ রোডটি এলজিইডির, স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তসহ সুনামগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদের সাথে আলোচনা করে পৌরবাসীর প্রাণের দাবি চলাচলের অনুপযোগী কলেজ রোডটি দ্রুত সংস্কারের ব্যবস্থা করেছি। ড্রেনের ব্যবস্থা না করলে রাস্তা ঠিক রাখা সম্ভব নয়। দিরাই পৌরসভা ৪৪ লাখ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ করছে। আগামী জুন মাসের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন মেয়র।

Related Articles

Back to top button