লিড নিউজ

স্কলার্স কেয়ার একাডেমীর বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরণী সম্পন্ন

নিউজ ডেস্ক: স্কলার্স কেয়ার একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ০১ মার্চ স্কলার্স কেয়ার একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৮ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন সুরমা কলেজ অধ্যক্ষ জনাব মোঃ সামসুল ইসলাম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার প্রধান বার্তা সম্পাদক জনাব মইনুদ্দিন আহমেদ , উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদপার্থী শাহ বদরুজ্জামান বদরুল আরো উপস্থিত ছিলেন হাজ্বী আব্দুল শহীদ , নুরুল ইসলাম সুমন , ছামীরুন নেছা সহ আরো অনেকে । অনুষ্ঠানের প্রধান অথিতি তাঁর বক্তব্যে বলেন , শুধু পড়ালেখায় নয় ভাল মানুষ হতে হলে খেলাধুলার বিকল্প নেই খেলাধুলা উন্নত জাতি গঠনে  সহায়ক ।

Related Articles

Back to top button