লিড নিউজ

সিলেট নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে মেয়র আরিফ

নিউজ ডেস্ক :সিলেট নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
শুক্রবার সকাল থেকে তিনি নগরীর কালিঘাট, মহাজনপট্টি, কাজিটুলা উচাসড়ক, লোহাড়পাড়া, আম্বরখানা এলাকার রাস্তা সমপ্রসারণ কাজ, ছড়া, খাল, নালা ও ড্রেনসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন মেয়র আরিফ। সিসিক মেয়র এসব এলাকার রাস্তা-ঘাট সম্প্রসারণ কাজ, বিদ্যমান নানা সমস্যা ও পানি আটকে থাকার প্রতিবন্ধকতা চিহ্নিত করে খাল,নালা ও ড্রেন পরিষ্কার কাজ শুরু করতে সিসিকের নির্বাহী প্রকৌশলী শামছুল হক পাটোয়ারী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
এসময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে ছিলেন নির্বাহী প্রকৌশলী শামছুল হক পাটোয়ারী ছাড়াও সহকারী প্রকৌশলী ইসমাইলুর রহমানসহ সিসিকের অন্য কর্মকর্তারা।

Related Articles

Back to top button