‘সিলেটের পাঁচালী’ প্রদর্শনী ১৫ মার্চ


আহমেদ বকুল: সিলেটের ইতিহাস-ঐতিহ্যের আলোকে নির্মিত প্রামাণ্য চলচিত্র “সিলেটের পাঁচালী”-এর প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামী ১৫ মার্চ ২০১৮ইং বৃহস্পতিবার।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সন্ধ্যা ৬টা থেকে প্রদর্শিত হবে বৃহত্তর সিলেটের ইতিহাস -ঐতিহ্যের আলোকে নির্মিত গীতি প্রামাণ্য চলচ্চিত্র -‘সিলেটের পাঁচালী।
৪৫ মিনিটের এই সংগীত ধর্মী প্রামাণ্য চিত্রের রচিয়তা আহমেদ বকুল।
আহমেদ বকুলের রচনা,গবেষণা ও পরিকল্পনায় নির্মিত এই প্রামাণ্য চলচ্চিত্রে নজরুল কবির এর পরিচালনায় নির্মিত এই প্রামাণ্য চিত্রের প্রযোজনা করেছেন ব্রিটেন প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব,সাহিত্য ম্যাগাজিন “অভিমত”-এর পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য, জগন্নাথপুর ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি মো:এলাই মিয়া মতিন।
প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।
গানে গানে সিলেটের পাঁচালীতে তোলে ধরা হয়েছে অন্য এক সিলেটকে। যা দেখে গুণীজনের পাশাপাশি সাধারণ মানুষও আলোড়িত হবে।
২০০৭ সালে পাঁচালীর কাজ শুরু হলেও তা শেষ করতে কয়েক বছর পেরিয়ে যায় নানা কারণে। সিলেটের পাঁচালী বর্তমানকে যেমনভাবে তােলে ধরা হয়েছে ঠিক তেমনি অতিথকেও রােমন্থণ করা হয়েছে সচেতনভাবে। যা দর্শককে নিয়ে যাবে এক অন্যলোকে ভাবালুতায়।
নস্টালজিয়া পেয়ে বসবে।
সিলেটের স্বনামধন্য শিল্পী কলা কুশলিদের সম্মিলিত প্রয়াশে সিলেটের পাঁচালী তার আবেদন নতুন ও পুরানো সকল শ্রেনীর মানুষের কাছে রাখতে পারবে বলে নির্মাতারা মনে করছেন।
ইতিহাস -ঐতিহ্যের আলোকে নির্মিত চলচ্চিত্রের কথা লিখেছেন আহমেদ বকুল।
ক্যামেরায় রয়েছেন মহিউদ্দিন, নজরুল কবীর, আকাশ, রুবেল।
স্টিলক্যামেরায়, মোনায়েম আহমদ,
বাপ্পী ত্রিবেদী, ফখরুল ইসলাম।
সিলেটের পাঁচালীর মিউজিক ডােক্টর সােহেল নিজামী,সহকারী মিউজিক ডিরেক্টর শিপল চৌধুরী।
বিশেষ চরিত্রে অভিনয় করেছেন হ্যারল্ড রশিদ চৌধুরী।
কণ্ঠ দিয়েছেন, বিদিত লাল দাশ,সুবীর নন্দী, শুভ্র দেব, সেলিম চৌধুরী,শিপল চৌধুরী,এটিএন তারকা ওয়াহিদ, হিমাংশু বিশ্বাস, জামাল উদ্দিন হাসান বান্না,সুবল দাশ, লাভলী দেব,তন্বী দেব, অনিমা, অপি।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শুভ্র দেব, সেলিম চৌধুরীসহ পাঁচালীর সকল কলা-কুশলী, রাজনৈতিক- সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। থাকবেন প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা।




