উল্লেখযোগ্যশিক্ষাঙ্গনসিলেট

শাবির ১২ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার

শাবি প্রতিনিধি : দুই কেন্দ্রীয় সদস্যকে স্থায়ী বহিষ্কারসহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

বুধবার ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসাইনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতাকর্মীরা হল- কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ আকন্দ ও সাজিদুল ইসলাম সবুজ, শাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ জুয়েম, যুগ্ম-সাধারন সম্পাদক আশরাফুল আলম অন্তুু, সাংগঠনিক সম্পাদক দোলন আহমেদ, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লক্ষণ চন্দ্র বর্মণ, সদস্য মুনকার কাজী, তৌফিকুর রহমান তন্ময়, বাসির মিয়া, মেহের উদ্দিন হিমেল, রায়হান আহমেদ ও শরিফুল মালেক শরিফ।

Related Articles

Back to top button