জাতীয়লিড নিউজ

লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত

সিলেটমিডিয়াডেস্ক: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে লাখো কণ্ঠে সারা দেশে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। সারা দেশের মানুষ একযোগে গেয়ে উঠলেন ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি…’।

সোমবার (২৬ মার্চ) সকালে দেশের পাশাপাশি প্রবাসেও একযোগে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। একযোগে জাতীয় সংগীত পরিবেশনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু-কিশোর সমাবেশে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। সঙ্গে সঙ্গে গেয়ে উঠেন ‘আমার সোনার বাংলা… ’।

এর আগে সবাইকে স্ব স্ব অবস্থানে থেকে এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আহ্বান জানানো হয়।

Related Articles

Back to top button